ডিনামাইট গ্রিক শব্দ ‘ডাইনামিস’ যার অর্থ দাড়ায় শক্তি। মূলত ডিনামাইট এক ধরনের রাসায়নিক বিস্ফোরক। এটি প্রধানত নাইট্রোগ্লিসারিন এবং টিএনটি দিয়ে তৈরি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন রাসায়নিক বিস্ফোরক।
বিজ্ঞানী আলফ্রেড নোবেল ১৮৬৭ সালে ডিনামাইট আবিষ্কার করেন। সেসময় তিনি ডিনামাইট বিক্রি শুরু করেন যা নোবেল বাস্টিং
পাউডার হিসেবে পরিচিত ছিল। ডিনামাইট ক্রমশঃ একটি নিরাপদ গানপাউডার এবং নাইটোগ্লিসারিন হিসেবে জনপ্রিয়তা পায়। আলফ্রেড
নোবেল এর পেটেন্ট কঠোরভাবে নিয়ন্ত্রন করতে সক্ষম হন। লাইসেন্সবিহীনদের এর ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করেন। ডিনামাইট ১৯৪০ সালে বিশ্বে বৃহৎ আকারে উৎপাদিত হয় দক্ষিণ আফ্রিকায়।
ডিনামাইটকে তার দ্বারা দূর থেকে বৈদ্যুতিক সিগনালের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরক অনবরত জ্বলতে থাকে। বৃহৎ পরিমানে উত্তপ্ত গ্যাস প্রক্রিয়াধীন হয়। ডিনামাইট ব্লাক পাউডার অপেক্ষা প্রথম নিরাপদভাবে বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়। একটি ডিনামাইটের ক্ষমতা প্রায় দুই মিলিয়ন জুয়েলের উপর। পাহাড় ভাঙ্গা, টানেল তৈরি ও খনিতে ডিনামাইট ব্যবহৃত হয়ে থাকে। এর কারণ, সহজে ও কম খরচে ডিনামাইট দিয়ে এসব কাজ করানো যায়। যুদ্ধের কাজে সেতু, শত্রুপক্ষের ভবন, রেললাইন ইত্যাদি উড়িয়ে দিতে ডিনামাইট ব্যবহৃত হয়ে থাকে।
-আবিষ্কারের ইতিকথা বই থেকে নেওয়া
No comments:
Post a Comment