আমরা অনেকেই জানি না,
কিভাবে ভিটামিন আবিষ্কৃত হয়? ১৯০৫ সালে প্রথম ইংরেজ বিজ্ঞানী উইলিয়াম ফ্লেচার
গবেষণায় সিদ্ধান্ত উপনীত হলেন, খাদ্যের অভাবে বিভিন্ন রোগ সংঘটিত হয়। তিনি একসময় গবেষণা
করছিলেন, কিভাবে বেরিবেরি রোগ সংঘটিত হয়? তিনি গবেষণার সময় আবিষ্কার করলেন, পাতলা খোসা
সহ চাল বেরিবেরি রোগ প্রতিরোধ করছে, অন্যদিকে খোসা ছাড়ানো চকচকে চাল বেরিবেরি রোগ
প্রতিরোধ করছে না। সেকারণেই, উইলিয়াম ফ্লেচার বিশ্বাস করলেন চালের খোসাতে পুষ্টি
উপাদান বিদ্যমান রয়েছে।
পর্যায়ক্রমে বিজ্ঞানীগণ খাদ্যের ধরন অনুযায়ী তা আলাদা করলেন এবং বিভিন্ন ধরনের ভিটামিন শনাক্ত করতে সক্ষম হলেন। আর এসব ভিটামিন সমূহ হচ্ছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই প্রভৃতি।
No comments:
Post a Comment